ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ করা যাবে না: আপিল বিভাগ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ৮৯৭ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাইরে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টকে ২ সপ্তাহের মধ্যে এই মামলার রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান এ সংক্রান্ত বিষয়ে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন।

আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতি দেওয়া ওই আদেশে সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

এছাড়া বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির তথ্য সরবরাহে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কী পরিমাণ অপরিশোধিত ঋণ আছে, ঋণের বর্তমান অবস্থা এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে ও সম্পত্তি সংযুক্ত করতে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরপর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এর চেম্বার জজ আদালত আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ করা যাবে না: আপিল বিভাগ

আপডেটঃ ০১:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪