ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে আতঙ্কে গ্রাম পুরুষ শূন্যের পর পালাচ্ছেন নারীরাও

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ৯১০ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার আতঙ্ক ও প্রতিপক্ষের হামলা, আগুনের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে একটি গ্রাম।

গতকাল সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে আর্য্যদত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসা বিরোধেরে জেরে মালেক মোল্লার লোকজন ইতিমধ্যেই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ও লুটপাট চালিয়েছে। সেই থেকে ভয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে পরিবারের নারী সদস্যরাও।

দীর্ঘদিন  চলে আসা বিরোধেরে জেরে রোববার (১০ নভেম্বর) রাতে প্রথম দফায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দ্বিতীয় দফায় উভয়পক্ষের লোকজন সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ছয় জন।

এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বরকে আর্য্যদত্তপাড়া এলাকায় একা পেয়ে কুপিয়ে জখম করে টুকু ফরাজির লোকজন। পরে গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরে মালেক মোল্লার গ্রুপের লোকজন টুকু ফরাজীর অনুসারী মতিউর রহমান খানের বাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুর করে। এসময় বাড়ির পাঁচটি ঘরে অগ্নিসংযোগসহ ব্যাপক লুটপাট চালায় । আতঙ্কে পুরুষ শূন্যর পাশাপাশি রাতের আঁধারে নারী সদস্যরাও বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ মোকতার হোসেন বলেন, হত্যা ঘটনায় একটি এজাহার পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মাদারীপুরে আতঙ্কে গ্রাম পুরুষ শূন্যের পর পালাচ্ছেন নারীরাও

আপডেটঃ ০৬:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪