বঙ্গোপসাগরে আবার লঘুচাপ , যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- আপডেটঃ ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৮৯৮ বার পঠিত
চলতি মাসে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর গন্তব্য ভারতের তামিলনাড়ুর দিকে।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া সবশেষ আবহাওয়া বার্তায় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি তামিলনাডু অথবা শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবারের (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আহামীকাল বৃহস্পতিবারের (১৪ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।










