ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা-লেবাননজুড়ে ইসরাইলি হামলা, নিহত ১০৭

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৮৬১ বার পঠিত

গাজায় ও লেবাননজুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ৬৩ ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ৪৪ জন।

আজ বুধবার (১৩ নভেম্বর) পৃথক খবরে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৬৫ জনে। আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ তিন হাজার ৭৬।

গতকাল গাজায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু আছেন। আহত হয়েছেন অনেকে। এখনো খোঁজ মিলছে না অনেকের। তারা ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে ধারণ করা হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

অন্যদিকে গাজা ছাড়া লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় বৈরুতের দক্ষিণ শহরতলী এবং মাউন্ট লেবাননের শহরগুলোতে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

এ নিয়ে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে ৩২৮৭ জন নিহত এবং ১৪ হাজার ২২২ জন আহত হয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজা-লেবাননজুড়ে ইসরাইলি হামলা, নিহত ১০৭

আপডেটঃ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪