সাগরে লঘুচাপ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
- আপডেটঃ ১২:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৮৯৪ বার পঠিত
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দেওয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামিকাল শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।










