ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৮৬২ বার পঠিত

কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত ৭ নভেম্বর আজ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছিলেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ।

এর আগে, গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল প্রকল্পের কেনাকাটায় মন্ত্রীর একক ক্ষমতা এবং এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না মর্মে, বিদ্যুৎ আইনের দুটি ধারা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট বেঞ্চ। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ ওই রুল জারি করেন।

ওইদিন আইন, অর্থ, বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবদের, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

আপডেটঃ ১২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪