ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৯১৮ বার পঠিত

ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর।

স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ ও সমুদ্রবন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যেকোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন।

এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

আপডেটঃ ০১:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪