ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাসে স্বাস্থ্যঝুঁকি কতটা?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৮৭৮ বার পঠিত

বিশ্বজুড়ে বায়ুদূষণ এক বড় সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনবহুল শহরগুলোর মধ্যে বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া ঢাকার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৬৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। আজ লাহোরের স্কোর ৮১২। এছাড়া ৬২৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ২৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। আর পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোর ২০০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাসে স্বাস্থ্যঝুঁকি কতটা?

আপডেটঃ ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪