ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান লক্ষ্য: ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৮৯৫ বার পঠিত

সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’র তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান লক্ষ্য। তিনি এ সকল কাজের জন্য ধৈর্য্যের সাথে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুথানে ছাত্র, শ্রমিক, জনতার আত্মদানের কথা স্মরণ করেন। চোখ হারানো পঙ্গুত্ব বরণ করা হাজার হাজার ছাত্রদের কথা স্মরণ করেন।

ড. ইউনুস বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক। শূন্য কার্বন নিঃসরন, দারিদ্য শূন্য এবং বেকার শূণ্য সমাজ গঠনের তিন শূন্য অর্জনের সরকারের লক্ষ্যের কথাও বলেন প্রধান উপদেষ্টা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান লক্ষ্য: ড. মুহাম্মদ ইউনূস

আপডেটঃ ১২:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪