কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীরা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
- আপডেটঃ ০৫:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৯৪২ বার পঠিত
প্রথম ইজতেমা করার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন সাদপন্থীরা। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাবলিগ জামাতের সাদপন্থী সদস্যরা।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় সাদপন্থীরা রমনায় রাস্তার ওপর বসে পড়েন। পুলিশ বাধা দিলে তাদের কয়েকজনের প্রতিনিধি দল উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য যমুনার দিকে যান। পরে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে স্মারকলিপি প্রদান করেন ওই এলাকা ত্যাগ করেন।
সাদপন্থীরা জানান, আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা।
তারা বলেন, মওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। গত সাত আট বছর যাবত আমাদের ওপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে।










