ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও “অস্বাস্থ্যকর”

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৮৪২ বার পঠিত

বায়ুদূষণে বিশ্বের ১২১টি শহরের মধ্যে আজ রাজধানী ঢাকার অবস্থান ৫ম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এসময় ঢাকার স্কোর ১৯৭। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। বাতাসের মানসূচকে এসময় দিল্লির স্কোর ৪৭৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এ ছাড়া ৩৩৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো, চতুর্থ অবস্থানে রয়েছে উলানবাটারের শহর মঙ্গোলিয়া এবং পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ১৯৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও “অস্বাস্থ্যকর”

আপডেটঃ ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪