ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৮৭১ বার পঠিত

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে ৮ দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেয়া হবে না।

অন্য দাবিগুলোর মধ্যে আছে:

১। ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ বিচার করতে হবে;

২। পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনের গতি পরিমাপ রাখতে হবে;

৩। নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে;

৪। মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে;

৫। নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে;

৬। সব রিকশাচালকের প্রশিক্ষণ থাকা সাপেক্ষে নিবন্ধন দিতে হবে;

৭। অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং

৮। ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহানারা বলেন, ‘ডেইরি গেইটে সকাল ৬ টা থেকে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছে৷ বাইরে থেকে মোটর চালিত কোন গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না। ভেতরেও মোটরচালিত কোন গাড়ি আজকে চলছে না। দুপুরে জানাজা হবে। অন্তত সে পর্যন্ত কর্মসূচি চলবে৷’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

৮ দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি

আপডেটঃ ১২:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪