ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৮২৫ বার পঠিত

ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার (২০ নভেম্বর) নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। খবর বিবিসির।

মামলার অভিযোগে বলা হয়েছে, লাভজনক সৌরশক্তি সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২ হাজার ২৯ কোটি রুপি ঘুষ দিয়েছিলেন গৌতম আদানি ও তার সহযোগীরা। পরবর্তী সময়ে তারা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।

মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রতারণার আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে মামলার অভিযোগে। ৬২ বছর বয়সী টাইকুনের বিরুদ্ধে ভুয়া তথ্য ও নথি দেখিয়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ নেয়ার অভিযোগও রয়েছে।

দু’বছর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, এনার্জি প্রকল্পে সুবিধা পেতে ভারতের কর্মকর্তাদের ঘুষ দিয়ে থাকতে পারে আদানি গোষ্ঠী। এ ঘটনার পরপরই তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দারা।

জানা গেছে, গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। এরইমধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই সপ্তাহের মাথায় আদানির বিরুদ্ধে এই অভিযোগ গঠিত হলো। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সামাজিকমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছিলেন গৌতম আদানি। ওই সময় তিনি বলেছিলেন, তার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

গৌতম আদানি ভারতের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আর এই ঘনিষ্ঠতা থেকে দুই পক্ষই লাভবান হচ্ছে বলে দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ

আপডেটঃ ০১:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪