ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৮২৭ বার পঠিত

সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘আজ আদালতে নিয়মিত শুনানির সময় কেউ একজন জানতে চান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটি) আমি কারও পক্ষে লড়ব কিনা। তখন আমি বলেছি, সুযোগ এলে শেখ হাসিনার পক্ষেই লড়ব।’

নির্বাচনের বিষয়ে জানতে তিনি বলেন, ড. ইউনুস বোধ হয় উপলব্ধি করছেন যে, সংশোধন-টংশোধণ করা তার ঠিক হবে না। গতকাল তার একটি বক্তব্য দেখলাম তিনি বলছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি এ কথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না

আপডেটঃ ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪