ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতের তার, ৩ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / ৮৪১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বিআরটিসি বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতেরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোর্ডবাজার এলাকার আইইউটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অন্তত ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাসে পিকনিকের উদ্দেশে যাত্রা শুরু করে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন জানান, মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা বলছেন, যে সড়কে কোনো দিন বাস চলাচল করে না, সেই সড়কে দোতলা বাস নিয়ে পিকনিকে এসেছে শিক্ষার্থীরা। যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এছাড়া বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় ছিল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতের তার, ৩ শিক্ষার্থীর মৃত্যু

আপডেটঃ ০১:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪