সাগরে লঘুচাপ, আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- আপডেটঃ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৮৮৯ বার পঠিত
দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (২৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
লঘুচাপের কারণে আজ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল সোমবারে (২৫ নভেম্বর) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া মঙ্গলবার (২৬ নভেম্বর) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়।










