ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের বায়ুদূষণের শীর্ষে লাহোর, পরেই ঢাকা অবস্থান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৮৫৮ বার পঠিত

ঢাকার বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে উঠে আসে। আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা।

আজ রোববার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৯১ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৯৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

এ ছাড়া ২৪৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ১৯৩ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো এবং ভারতের কলকাতা শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিশ্বের বায়ুদূষণের শীর্ষে লাহোর, পরেই ঢাকা অবস্থান

আপডেটঃ ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪