ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে, বিদ্যুৎ বিভাগের ৭ কর্মচারী বরখাস্ত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৯১২ বার পঠিত

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় বিদ্যুৎ বিভাগের ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন। বরখাস্তকৃতদের মধ্যে ৩ জন কর্মকর্তা এবং ৪ জন লাইনম্যান।

আকমল হোসেন বলেন, তিন শিক্ষার্থী মৃত্যুর পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে, গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি দ্বিতল বাস ও তিনটি মাইক্রোবাসে মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশে রওনা দেন। আঞ্চলিক সড়ক ধরে যাওয়ার সময় একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে কয়েক শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

নিহতেরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

এদিকে, এরই মধ্যে ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে, বিদ্যুৎ বিভাগের ৭ কর্মচারী বরখাস্ত

আপডেটঃ ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪