ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের মেগা নিলাম শুরু আজ, থাকছে বাংলাদেশের ১২ ক্রিকেটার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৯২৪ বার পঠিত

শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা নিলাম। আজ রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে নিলামের কার্যক্রম। নিলামে তোলা হবে মোট ৫৭৪ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার আছেন ১২ জন।

চূড়ান্ত তালিকায় ভারতের ৩৬৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছে ২০৮ জন। বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন।

আইপিএলের ১৮তম আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১৫৮৪ ক্রিকেটার। সেখান থেকে ৫৭৪ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে ১৩ জন নিবন্ধন করেন। এরমধ্যে ১২ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

এদের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব নয়, মুস্তাফিজ সাত এবং লিটন এক মৌসুম আইপিএলে খেলেছেন।

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত মৌসুম খেলেছেন সাকিব। এরমধ্যে ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ী দলে সদস্য ছিলেন সাকিব। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেন তিনি।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। গত বছর সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ফিজ।

২০২৩ সালে কলকাতার হয়ে খেলেছেন লিটন। মাত্র এক ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ।

ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মাহেদি, তানজিম, হাসান ও রানা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আইপিএলের মেগা নিলাম শুরু আজ, থাকছে বাংলাদেশের ১২ ক্রিকেটার

আপডেটঃ ০৩:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪