ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কারে বিএনপি ৬২ সংশোধনী চায়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৮৫২ বার পঠিত

সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজনসহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় দলটি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ-সংক্রান্ত তথ্য জানান।

এর আগে, এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন। আর বিএনপির নিজস্ব প্রস্তাবনা জমা দেয়।

পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেনো একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাতায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি।

বিএনপির এ নেতা বলেন, ‘জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা প্রস্তাবনা দিয়েছি। উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। নির্বাহী, বিচার আইনসহ সব বিষয়ই আমরা এড্রেস করেছি, যাতে পাওয়ার অব ব্যালান্স তৈরি হয়।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিশন এগুলো সরকারের কাছে উপস্থাপন করবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীকালে নির্বাচিত সরকার এসে ব্যবস্থা নেবে।

অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, বিএনপির সংস্কার প্রস্তাবনা এখনো পড়ে দেখা হয়নি। তবে সবার সঙ্গে আলোচনা করে যেখানে যতটুকু প্রয়োজন তার সুপারিশ করা হবে।রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আশা করি, আমরা আমাদের সুপারিশগুলো করতে পারব। নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধান তো শুধু একটি নির্বাচনের জন্য নয়। সংযোজন- বিয়োজন পুনর্লিখন যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন আমরা করবো তা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সংবিধান সংস্কারে বিএনপি ৬২ সংশোধনী চায়

আপডেটঃ ০৪:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪