ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৬

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৮১৫ বার পঠিত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৬ জন। আহত একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি রেল গেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- বাকশিমূল গ্রামের অটোরিকশা যাত্রী র‌ফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, শানু বেগম, খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হো‌সে‌নে আরা এবং অটোরিকশা চালক অটোচালক সাজু।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় কালিকাপুর এলাকার গেটম্যান বিহীন রেলক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হবার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন।

ওসি জানান, ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৬

আপডেটঃ ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪