ঢাকা
,
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল
শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০১:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৮০৪ বার পঠিত
গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স নামক পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা এলাকায় অবরোধ করে মাহমুদ জিন্স লিমিটেড নামে কারখানার শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যাত্রীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আজ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ বেতন দেওয়া হবে না জেনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।
ট্যাগঃ
কালিয়াকৈর থানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পোশাক কারখানা মাহমুদ জিন্স লিমিটেড শিল্প পুলিশ শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ










