ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কয়টি শৈত্যপ্রবাহ হতে পারে ৩ মাসে জানাল: আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৮৯২ বার পঠিত

চলতি ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১২টি শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে। সেই সঙ্গে এই সময়ে এক থেকে দুইটি শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন মাস মেয়াদী (ডিসেম্বর ২০২৪-ফেব্রুয়ারি, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার (০৪ ডিসেম্বর) আবহাওয়ার দীর্ঘ ৩ মাসের পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, আবার তাপমাত্রা স্বাভাবিকও থাকতে পারে।

এ ছাড়া এই তিন মাসের মধ্যে দেশে তিন থেকে আটটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও দু-এক দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

উল্লেখ্য, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কয়টি শৈত্যপ্রবাহ হতে পারে ৩ মাসে জানাল: আবহাওয়া অফিস

আপডেটঃ ১১:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪