ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বছরই হয়তো রাজনৈতিক সরকার আসবে: পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৮২৬ বার পঠিত

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার। ফলে দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরই হয়তো একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখব।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) সকালে গুলশানের একটি হোটেলে বিআইডিএসের চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।

এ সময় মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। আর এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।

এ জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক। ইন্দরমিত বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।

সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আগামী বছরই হয়তো রাজনৈতিক সরকার আসবে: পরিকল্পনা উপদেষ্টা

আপডেটঃ ০১:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪