ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি: নির্বাচন কমিশন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ৮১৯ বার পঠিত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) যাদের ভুল আছে, তাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ২ জানুয়ারির আগে ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

আজ রোববার (০৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে তাদের জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। এজন্য বছরের যেকোনো সময়ই ভোটার হওয়া যায়। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে প্রতি বছরের ২ মার্চ। তার আগে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয়।

সেগুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি: নির্বাচন কমিশন

আপডেটঃ ০১:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪