ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ৮৬৩ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ শতাংশ শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। থাকবে না কোনো পোষ‍্য কোটা।

আজ রোববার (০৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি।

উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সবার সহযোগিতায় শিশুদের সাক্ষর করে গড়ে তোলা সম্ভব।

খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

আপডেটঃ ০৪:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪