ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় নিহতের দাবি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ৮৯১ বার পঠিত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার গুঞ্জন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। অনেকের আশঙ্কা, বাশার আল-আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর আজ রোববার (০৮ ডিসেম্বর) ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ।

এরই মাঝে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উড্ডয়নের পরই বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এরই জেরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে, তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে।

সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন।

এর আগে, আজ ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। যা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটায়। বিদ্রোহী গোষ্ঠী হায়’আত তাহরির আল-শাম (HTS) দামেস্ক দখল করে নিলে এ ঘটনা ঘটে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় নিহতের দাবি

আপডেটঃ ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪