ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক চলছে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ৮৬৬ বার পঠিত

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

আজ সোমবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি চলছে।

বৈঠকে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রতিনিধি দল নিয়ে সকাল ৯টার দিকে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিবের সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

সূত্র জানিয়েছে, বৈঠকে বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরো অনেক উপাদান থাকবে।

এফওসি শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দপ্তরে যাবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব। বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিব মিশ্রির।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পদ্মায় বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক চলছে

আপডেটঃ ০১:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪