ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার মস্কোয় আসাদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ৮৪৯ বার পঠিত

সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল–আসাদ। তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরাসহ তিনি মস্কোয় অবস্থান করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল বাশার আল-আসাদ ও তার পরিবার নিরাপদে মস্কোয় পৌঁছেছেন।

গতকাল রোববার (০৮ ডিসেম্বর) বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রায় দুই যুগ পর ক্ষমতাচ্যুত হন আসাদ। এর পরপরই তিনি বিমান যোগে দেশ ছাড়েন। তবে এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে অজ্ঞাতনামা ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, সিরিয়ার‍ বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছে। দেশটির বিদ্রোহীরা বলছে, সিরিয়া এখন মুক্ত।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আসাদ বিরোধী এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। তারা তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে জানিয়েছে, আসাদ পতনের মধ্যদিয়ে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রোববার দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বিদ্রোহীদের দাবি, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার মস্কোয় আসাদ

আপডেটঃ ০৪:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪