সিরিজ জিতেছে যে একাদশে নামতে পারে বাংলাদেশ
- আপডেটঃ ০৪:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৮৮০ বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্রয়ের পর, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এই ম্যাচে হারলেই সিরিজ খোয়াবে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রান পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশে যে পরিবর্তন আসবে তা নিশ্চিতভাবেই বলা যায়। এই ম্যাচে টাইগার একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। সেটি হলো বোলিং লাইনআপে। নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বাংলাদেশের।
প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি তারা। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে তারা। তবে মঙ্গলবার হেরে গেলে সেই মাইলফলক হাতছাড়া হয়ে যাবে মিরাজদের।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।










