ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করলো ভারতীয় কোস্টগার্ড

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ৮৯৭ বার পঠিত

আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫ ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে মোট তিনটি ছবি প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ইন্ডিয়ান কোস্টগার্ড’ পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।’

ভারতীয় কোস্টগার্ডের ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। এসময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেক ছবিতে দেখা যায়, সাগরে অবস্থানরত বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হলো, এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। অপর দিকে এফভি মেঘনা-৫ নামের ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করলো ভারতীয় কোস্টগার্ড

আপডেটঃ ০৪:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪