ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে কুয়েত সিটি, পরেই ঢাকার অবস্থান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৯৪৭ বার পঠিত

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। শীতকালে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে এই শহরের বাতাস। সবশেষ আপডেট অনুযায়ী, বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার স্কোর ৩০৮, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬৫৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এ ছাড়া ২৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৫২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ২৪৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষে কুয়েত সিটি, পরেই ঢাকার অবস্থান

আপডেটঃ ১১:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪