ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থায়ী শ্রমিকদের অবরোধ, ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৯০১ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ। সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।

তিনটি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।

অস্থায়ী এসব কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তাঁরা রেলের কর্মচারী নন। তাঁরা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।

অস্থায়ী কর্মীদের এই অবরোধ নিয়ে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, তারা এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এর আগে, গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অস্থায়ী শ্রমিকদের অবরোধ, ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

আপডেটঃ ১২:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪