ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৮৩৩ বার পঠিত

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশ।

প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয় নিশ্চিত করল বাংলাদেশের তরুণীরা।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৯ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার ইভার ব্যাট থেকে।

পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া।

৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মাওয়া, আর ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া। তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে টিকতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন।

এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। তবে বাংলাদেশের মেয়েদের ১২টি অতিরিক্ত রানে মালয়েশিয়ার রান দাঁড়ায় ২৯।

বাংলাদেশের হয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেটঃ ০৪:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪