ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ৮৫৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে অনির্দিষ্টকালের জন্য তুরাগ নদের তীরবর্তী রাজধানী ঢাকার অংশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এদিকে দুপুর পৌনে দুইটার দিক থেকে আইন শঙ্খলা বাহিনীর নির্দেশে ইজতেমা ময়দান ছাড়তে দেখা গেছে সাদ ও জুবায়ের পন্থিদের।

মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে।

গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এ ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেলাল (৬০) ও বগুড়ার তাইজুল।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এ জন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জুবায়ের অনুসারীরা। এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়ের অনুসারীরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অনির্দিষ্টকালের জন্য তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেটঃ ০৪:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪