ঢাকা
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, অভিযানে র্যাব–পুলিশ
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৫:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৮৪১ বার পঠিত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালি ব্যাংকের শাখায় ডাকাতের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রেখেছে।
ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগছেন। তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। আশপাশের লোকজনও জড়ো হচ্ছেন।
ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি।
ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ট্যাগঃ
অভিযানে র্যাব–পুলিশ কেরানীগঞ্জ থানা কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা ডাকাত রুপালি ব্যাংক










