ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইজতেমা করবে জুবায়েরপন্থিরা, সাদপন্থিদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৯০৮ বার পঠিত

সরকার নির্ধারিত তারিখে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থিরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তারা।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থিরা একথা জানান।

মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান বলেন, গতকাল বুধবারের (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনও প্রভাব ফেলবে না।’

‘মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব’ বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, গতকাল সচিবালয়ে বৈঠক শেষে জুবায়েরপন্থি মাওলানা মামুনুল হক সাদপন্থিদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দেন। তিনি সাদপন্থিদের সন্ত্রাসী হিসেবে দাবি করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইজতেমা করবে জুবায়েরপন্থিরা, সাদপন্থিদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা

আপডেটঃ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪