ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিহত ১, আহত ১৫
- আপডেটঃ ০১:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৮২২ বার পঠিত
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েক জায়গায় দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাঁসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৭টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একটি বাসকে ধাক্কা দেয় আরেকটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। একই সময় একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে আরও কয়েকজন আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আজ ভোরে তীব্র কুয়াশার কারণে এক্সপ্রেস ওয়ের শ্রীনগরের ষোলঘর থেকে চালতি পাড়ায় তিন কিলোমিটার জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে অন্তত ১৫ জন আহত হয়েছে। সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিলো। আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, বাসচালক ফরহাদ হোসেনের মারা যান বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাসের হেল্পার জাকির হোসেনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমে বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে পাঠানো হয়েছে। ঘন কুয়াশায় মাত্র অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।










