ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ৯১৯ বার পঠিত

মাসিক বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএস’র অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুর থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। ট্রেইনি চিকিৎসকদের দাবি ৯ম গ্রেড বা মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করতে সময় বেধে দেন চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়ায় সারাদেশে আবারও কর্মবিরতিতে নেমেছেন এই পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

এর আগে, আজ সকালে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। এরপর ট্রেইনি চিকিৎসকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনা করতে সচিবালয়ে যায়। আলোচনার মাধ্যমে দাবি আদায় না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণার কথা জানায় প্রতিনিধি দলের সদস্যরা।

বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। এ টাকায় পরিবারের খরচপাতি বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

তারা আরও বলেন, গত ৩ বছর ধরে এই আন্দোলন চলছে। এতোদিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো জামাত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুততার সাথে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

আপডেটঃ ০৬:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪