ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ৯০৫ বার পঠিত

ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর এ পর্যন্ত পাঁচটি বোর্ড সভা হয়েছে। সবশেষ সভায় দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়াও বাড়ছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং উইনিং বোনাসও।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির ১৬তম সভায় বেতনবৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেওয়া হয়।

২০২৪-২৫ মৌসুম থেকে নিগার সুলতানা জ্যোতিদের নতুন বেতন কাঠামো প্রয়োগ করা হবে। নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ছে মাসে ২০ হাজার টাকা হারে। ফলে ‘এ’ ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার এবং ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন দাঁড়াবে ১ লাখ টাকায়।

এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও ১০ হাজার টাকা করে বাড়ছে। নতুন বেতন কাঠামোয় ‘সি’ ক্যাটাগরি ৭০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির জন্য মাসে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও উইনিং বোনাসও বাড়ছে আকর্ষণীয় অংকে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এখন থেকে নারী ক্রিকেটাররা ১-৩ নম্বর র‌্যাংকিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪-৬ র‌্যাংকিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭-৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১-৩ নম্বরের দলকে হারালে ৫০ হাজার, ৪-৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭-৯ র‌্যাংকিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবে।’ এই দুই ফরম্যাটে সিরিজ জিতলেও একইভাবে বোনাস দেওয়া হবে জাতীয় নারী দলকে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন

আপডেটঃ ০৭:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪