ভারতের দিল্লিতে পুলিশ অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত
- আপডেটঃ ০৫:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৯০০ বার পঠিত
ভারতের দিল্লি পুলিশ অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করেছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, রাজধানীতে অবৈধভাবে বসবাস করছেন এমন প্রায় ১৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি শহরটিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই তাঁদেরকে শনাক্তে পুলিশের বিভিন্ন শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। যৌথ অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাড়িতে গিয়ে নিবিড় তল্লাশি ও তথ্য সংগ্রহ করছে তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, গত শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের ১২ ঘণ্টার এ যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাঁদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।
দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত ১১ ডিসেম্বর থেকে অভিযান শুরু করে দিল্লি পুলিশ।
গত ১৩ ডিসেম্বর তারা জানায়, দিল্লিতে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।










