তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
- আপডেটঃ ০৫:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৮১৯ বার পঠিত
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এই তথ্য জানিয়েছেন।
বিস্ফোরণটি বলিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় ঘটে। স্থানীয় গভর্নরকে উদ্ধৃত করে সিএনএন তুর্ক জানায়, বিস্ফোরণের পেছনে কোনো ধরণের নাশকতার সন্দেহ নেই।
সিএনএন তুর্ক সম্প্রচারিত ছবিতে বিস্ফোরণের সময় কারখানার ভবন থেকে আগুনের গোলা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। পরবর্তী ভিডিও ফুটেজে কারখানার বিধ্বস্ত ধাতব কাঠামো প্রদর্শিত হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বহু দমকল ইউনিট মোতায়েন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকারের যোগাযোগ বিভাগ।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।










