ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে আগুন, ৭ নম্বর ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৯০৮ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তবে, আগুন লাগার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি।

গতকাল বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এ আগুন লাগে। সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৭ নম্বর ভবনে রয়েছে সাতটি মন্ত্রণালয়। এ ছাড়া রয়েছে মন্ত্রণালয়ের অধীনে সাতটি বিভাগ।

৭ নম্বর ভবনে রয়েছে:

১. পানি সম্পদ মন্ত্রণালয়

২. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৩. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

  • ক. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

৪. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

  • ক. স্থানীয় সরকার বিভাগ
    খ. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

৫. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

৬. অর্থ মন্ত্রণালয়

  • ক. অর্থ বিভাগ
    খ. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
    গ. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

৭. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

  • ক. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

এদিকে, সবশেষ পাওয়া খবরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও আগুন নেভাতে কাজ করছেন। সচিবালয় এলাকায় মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সচিবালয়ে আগুন, ৭ নম্বর ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়

আপডেটঃ ০৫:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪