ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৮৪৪ বার পঠিত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসময়, জুবায়েরপন্থীদেরও বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারিদেরকে কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাওলানা সাদ গ্রুপের অনুসারিদেরকে আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলীগ জামাতের সব কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

আপডেটঃ ০৭:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪