ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে বেসরকারি ও সাংবাদিকদের সবার ‘প্রবেশ পাস’ বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ৮৮৬ বার পঠিত

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে অ্যাক্রিডিটেশন কার্ডসহ সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

গত বুধবার (২৫ ডিসেম্বর) সচিবালয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

এতে আরো উল্লেখ করা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল হলো।

তবে বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সচিবালয়ে বেসরকারি ও সাংবাদিকদের সবার ‘প্রবেশ পাস’ বাতিল

আপডেটঃ ০১:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪