ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কখন থেকে শীত বাড়বে, যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ৯২২ বার পঠিত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে শীত আবার বাড়বে। সেই সঙ্গে আগামী ৩ দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, কুয়াশা কমে যাওয়া ও দীর্ঘ সূর্যকিরণের জন্য এখন দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি। আর সে কারণেই শীতের অনুভূতি কম হচ্ছে। এখনকার প্রাকৃতিক অবস্থায় দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার। কিন্তু বাস্তবে তা থাকছে বেশি করে।

তিনি বলেন, কুয়াশা প্রায় এক সপ্তাহ ধরে অনেকটা কমে গেছে। আর এর ফলে সূর্যের প্রখরতা থাকছে দিনভর। তাতে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে।

আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কখন থেকে শীত বাড়বে, যা জানাল আবহাওয়া অফিস

আপডেটঃ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪