ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাবলিগের দু’পক্ষকে জমায়েতে বিরত থাকার নির্দেশ প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ৮৯৫ বার পঠিত

রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দু’পক্ষকে জমায়েতে বিরত থাকার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা’দের অনুসারীরা সারাদেশে চলমান তাবলিগের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে জানানো হয়েছে।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাবলিগ জামাতের শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা’দ এর অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যে সব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগে থেকে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলে আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে।

একপক্ষ আরেক পক্ষকে বাতিল ও নানা বক্তব্যের জেরে এই দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।

দুপক্ষের সংঘাতের জেরে ২৬ ডিসেম্বর মাওলানা সাদের অনুসারীদের কাকরাইল মসজিদে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে জুবায়েরপন্থিদের কাকরাইল মসজিদের আশপাশে বড় জমায়েত করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

তাবলিগের দু’পক্ষকে জমায়েতে বিরত থাকার নির্দেশ প্রত্যাহার

আপডেটঃ ০১:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪