ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য সিলেটে পরিবহন ধর্মঘট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৮৫৭ বার পঠিত

সিলেটে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে সিলেট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস চলাচল করবে না।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে বাস চাপায় আবির আহমদ (১৪) নামের এক কিশোর রাস্তা পার হতে গিয়ে চলন্ত বাসের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কিশোর জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনাকবলিত বাস ছাড়াও অন্তত আরও তিনটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর প্রতিবাদে গতকাল সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে পাশের একটি স্কুল মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শ্রমিকদের দাবি, এ ঘটনায় চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অনির্দিষ্টকালের জন্য সিলেটে পরিবহন ধর্মঘট

আপডেটঃ ০১:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪