ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৮২১ বার পঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলায় যুবদল ও ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

আজ শনিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মাদারীপুরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

আপডেটঃ ০৬:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫