ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেওড়াপাড়ায় মেট্রোর দরজায় আটকা দুই নারী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ৮৬৬ বার পঠিত

সপ্তাহের প্রথম দিন সকালে ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। শেওড়াপাড়া স্টেশনে এটি ট্রেন আটকে যাওয়ায় সব ট্রেন চলাচলে বিলম্ব হয়। এতে স্বল্পতাজনিত ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

আজ রোববার (০৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দরজা বন্ধ না হওয়ায় শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এজন্য বাকি সবকটি ট্রেন বিলম্ব হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়।

ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানানা, শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে দুজন নারী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েন। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়।

মেট্রো ট্রেনে আটকাপড়া যাত্রীরা ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শেওড়াপাড়ায় মেট্রোর দরজায় আটকা দুই নারী

আপডেটঃ ০১:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫